তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন এক জামায়াতকর্মী। পরে ধর্ষিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গাড্ডিমারীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামায়াতকর্মীর নাম জাবের আলী (৩০)। তিনি সিঙ্গিমারীর দক্ষিণ গড্ডিমারী গ্রামের মতিয়ার রহমান ওরফে হুলুর ছেলে। ঘটনার পর ধর্ষিতার মা বাদী হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। প্রতিবেশী ও স্থানীয় লোকজন জানায়, সকালে জামায়াতকর্মী জবের আলী তার প্রতিবেশির তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন। ঘটনার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন সেখানে ছুটে গেলে জাবের আলী পালিয়ে যান। পরে লোকজন ছাত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, জামায়াত নেতাদের সঙ্গে জাবের আলীর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। তাদের যে কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়। জাবের আলীকে জামায়াতের একজন সক্রিয়কর্মী হিসেবে দাবি করলেও এ বিষয়ে নাম প্রকাশে রাজি হননি কেউ। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
+copy.png)
No comments:
Post a Comment